দৈনিক খুলনা
The news is by your side.

বটিয়াঘাটায় গাছের সঙ্গে প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা ৪ বন্ধু

33

বটিয়াঘাটা :

খুলনার বটিয়াঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে একটি প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (৪ অক্টোবর) দুপুরে বটিয়াঘাটা-চালনা মেইন সড়কের গোপালখালী ওয়াইসি রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটিতে চার বন্ধু ছিলেন। তারা ঘুরতে এসে বটিয়াঘাটা-চালনা মেইন সড়ক দিয়ে যাওয়ার সময় গোপালখালী ওয়াইসি রিসোর্টের পাশে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর গাড়ির চালক রকিবুল ইসলাম ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে বটিয়াঘাটা উপজেলা ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে গাড়ির ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজনই বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।