ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক আকারে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য প্রার্থী মো: ইবাদুল মোড়লের উদ্যোগে এই জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হয়।
রবিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পালেরহাট, তৈয়বআলী বটতলা এবং ব্র্যাক মোড়সহ সংলগ্ন বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে মশক নিধনে ওষুধ স্প্রে করা হয়। এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপির মো: সাইফুল ইসলাম, উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার সৈয়দ অনুজ, প্রশাসন সংগঠন ও নিয়োগ বিভাগের শেখ শহিদুল ইসলাম এবং আইসিটি এন্ড মিডিয়া কমিউনিকেশনের সাগর মল্লিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।