পাটকেলঘাটা :
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব পাটকেলঘাটার হাজরাপাড়া এতিমখানা মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজরাপাড়া এতিমখানা মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসুম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “ইসলাম শান্তির ধর্ম। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। কোরআনের হাফেজরা দেশ ও জাতির কল্যাণে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। হাজরাপাড়া মাদ্রাসার উন্নয়নের জন্যও প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
মতবিনিময় শেষে হাবিবুল ইসলাম হাবিব মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে সেলফি তোলেন।
এর আগে তিনি নগরঘাটা ইউনিয়নের আসাননগর-হরিণখোলা সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন।