দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছার ৫৪ প্রতিষ্ঠানে জেলা পরিষদের এডিপি বরাদ্দের চিঠি বিতরণ

41

পাইকগাছা :

খুলনার পাইকগাছার ৫৪টি প্রতিষ্ঠানের অনুকূলে খুলনা জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় প্রজেক্ট কমিটি (সিপিপিসি)-সংক্রান্ত চিঠি বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চিঠি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং অধ্যক্ষ উৎপল কুমার বাইন।

এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, শেখ আনারুল ইসলাম, সহকারী অধ্যাপক আলহাজ্ব শহিদুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, আবু মুছা ও মোল্লা ইউনুস আলী।

এ ছাড়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তারসহ সাংবাদিক আলাউদ্দিন রাজা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা এডিপির বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ও স্বচ্ছতার সঙ্গে নির্ধারিত উন্নয়নকাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।