খুলনা:
খুলনা জেলা পরিষদ কর্তৃক সামাজিক, অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপে পাইকগাছা উপজেলার জন্য বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পের সেবাগ্রহীতাদের মধ্যে প্রকল্প অনুমোদনের চিঠি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পাইকগাছা উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প জমাদানকারী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চিঠি তুলে দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবীর, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান ও বদরুদ্দোজা বাবলু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মালেক এবং জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মণ্ডল, মিরাজুল ইসলাম মিরাজ, বেনজির আহমেদ লাল, মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জেলা যুবদলের সদস্য পীর আলী ও সোহেল রানা তুহিন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, শেখ রুহুল কুদ্দুস, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমের আওতায় সামাজিক ও অবকাঠামোগত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা হবে। তারা প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।