পাইকগাছা :
খুলনার পাইকগাছা প্রেসক্লাবের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের উন্নয়নে খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর বরাদ্দ করা তিন লাখ টাকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন।
সভায় প্রেসক্লাবের উন্নয়নে অর্থ বরাদ্দ দেওয়ায় জেলা পরিষদ প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বি. সরকার এবং সাংবাদিক আলাউদ্দিন রাজা, প্রমথ রঞ্জন সানা, নজরুল ইসলাম, আবুল হাসেম, পূর্ণ চন্দ্র মণ্ডল, খোরশেদ আলম, বদিউজ্জামান, শাহরিয়ার কবির, আশরাফুল ইসলাম সবুজ ও শাহজামান বাদশা।
সভায় প্রেসক্লাবের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।