দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছা কয়রাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করবো — মাওলানা আবুল কালাম আজাদ

9
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:খুলনা -৬ আসনের ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন উপকূলীয় জনপদ পাইকগাছা কয়রাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে। এখানকার নারী পুরুষ সহ সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। স্বাভাবিক ভাবেই সরকারি সব সেবা পাবে। স্বাধীন ভাবে ব্যবসা বাণিজ্য করবে। কাউকে চাঁদা দিতে হবে না। কোন সন্ত্রাসী কিংবা দলীয় নেতাকর্মী কারোর ঘের, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারবে না।  ছেলে মেয়েরা নির্বিঘ্নে স্কুল কলেজে যাবে। মাদকাসক্ত ও বখাটেদের এলাকায় কোন স্থান হবে না। শান্তির আরেক নাম হবে উপকূলীয় এ জনপদ। তিনি ১ ফেব্রুয়ারী রোববার বিকালে নির্বাচনী এলাকা পাইকগাছার রাড়ুলী বাঁকা বাজার ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ-সব কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানান।
রাড়ুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূরের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রায়হান হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. আকবর হোসেন, ইসলামী ছাত্রশিবির পাইকগাছা পৌর থানা সভাপতি সাইদুল ইসলাম, সেক্রেটারি শহিদুল ইসলাম, পাইকগাছা থানা দক্ষিণের সেক্রেটারি সেলিম গোলদার, স্কুল বিভাগের পরিচালক নাহিদ হাসান, রাড়ুলী ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি শেখ নজরুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন  পর্যায়ের নেতৃবৃন্দ।