দৈনিক খুলনা
The news is by your side.

নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ সোমবার

32

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা আগামী সোমবার ২৭ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার ২৬ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের চূড়ান্তকরণ সম্পন্ন হয়েছে এবং তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। তিনি আরও জানান, এনসিপির প্রতীক ও রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা এই সপ্তাহের মধ্যে শেষ করা হবে। মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে, সেগুলো পর্যালোচনা করতে কিছুটা সময় লাগছে।

আখতার আহমেদ বলেন, পরিকল্পনা অনুযায়ী সব কাজ শতভাগ শেষ করা সম্ভব হয় না। পরিস্থিতি অনুযায়ী কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু কাজ আগেই সম্পন্ন হয়েছে, তবে কিছু বিষয়ে এখনও অপেক্ষা করা হচ্ছে। সময় অনুযায়ী সব কাজের দিনক্ষণ মেপে এগোনো সব সময় সম্ভব হয় না।