দৈনিক খুলনা
The news is by your side.

ডুমুরিয়ায় দাঁড়িপাল্লার প্রার্থী গোলাম পরওয়ারের গণসংযোগ

88

ডুমুরিয়া প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়ার চুকনগর বাজারে জনসংযোগ করেন। মঙ্গলবার সকাল ১১টায় চুকনগর বাজার জামায়াতে ইসলামীর অফিস চত্বর থেকে শুরু হয়ে গণমিছিল জোহরের নামাজের পূর্বে শেষ হয়।

এসময় চুকনগর ব্রীজ রোড, যতিন কাশেম রোড, পোষ্ট অফিস রোড, ইউনিয়ন পরিষদ রোড, খুলনা যশোর-সাতক্ষীরা রোড প্রদক্ষিণ করে। এসময় সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার ব্যাবসায়ী, ভ্যান চালক, পথচারী, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণির মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।

পরে চুকনগর বাসস্ট্যান্ডে পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মুখতার হোসাইন। এ সময় বক্তব্য রাখেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আবু ইউসুফ মোল্লা, উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও গাজী সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ আল মাহমুদ, সনাতনী কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, শোভনা ইউনিয়ন সভাপতি শেখ মোসলেম উদ্দিন, আটলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান, সহসভাপতি হাফেজ আবুবকর সিদ্দিক, মেহেদী হাসান সাগর, আবদুল হালিম, আটলিয়া ইউনিয়ন সেক্রেটারী হাফেজ মঈন উদদীন, উপজেলা যুবনেতা হাফেজ রবিউল ইসলাম, মাওলানা আবদুল হালিম, আবুল হোসেন, আবুল বাসার, মাওঃ মোতালেব হুসাইন, মাওলানা রুহুল আমীন, চুকনগর বাজার বনিক সমিতির সহসভাপতি সার্জেন্ট রবিউল ইসলাম, সদস্য আব্দুল হালিম, রবিউল ইসলাম বুলু, শেখ আল আমীন, মাওঃ বাহারুল ইসলাম, মাওঃ আবদুল জলিল, আল-আমীন সোহাগ, মাওঃ বেলাল, খায়রুল ইসলাম, মাও রাশিদুল ইসলাম, রাজিকুল শেখ, আবদুল গফুর বিশ্বাস, আবদুল হান্নান বিশ্বাস, এরশাদ আলী বিশ্বাস, আবদুল কাদের, সাহস ইউনিয়ন সভাপতি মাওলানা আবদুল হান্নান, শিবির সভাপতি শামিদুল হাসান লিমন, সেক্রেটারি হুসাইন আদনান, আটলিয়া ইউনিয়ন সভাপতি মাহমুদ হাসান তানবীর, ইমরান হুসাইন, জাহাঙ্গীর হুসাইন প্রমুখ।

এর আগে সকালে নরনিয়া মাদ্রাসায় খর্নিয়া, আটলিয়া, মাগুরাঘোনা ও শোভনা ইউনিয়নের সকল ভোট কেন্দ্র সভাপতি সেক্রেটারিদের নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় যশোরের মনিরামপুর উপজেলা জামায়াতের নেতা এ্যাডঃ গাজী এনামুল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে নরনিয়া ইউনিট সভাপতি মরহুম আব্দুর রাজ্জাক ভাই-এর কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। বিকালে খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।