হারুনার রশীদ বুলবুল :শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কেশবপুরে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন। গভীর রাতে তিনি নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় ও দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় তিনি সড়কের পাশে শীতের কনকনে বাতাসে কাঁপতে থাকা ছিন্নমূল মানুষদের পাশাপাশি একাধিক এতিমখানায় গিয়ে শিশুদের মধ্যেও কম্বল বিতরণ করেন।
ইউএনও রেকসোনা খাতুন বলেন, “শীতের রাতে যারা ঘুমাতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। প্রশাসন সব সময় মানুষের জন্য কাজ করে যাবে।”
তার এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে প্রশংসা ও কৃতজ্ঞতার সাড়া পড়েছে।