দৈনিক খুলনা
The news is by your side.

গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৯০০ জন

106

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

শনিবার (৩১ মে) এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫২৫ জনকে ওয়ারেন্টি মূলে আর অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে ৩৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।