দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৭

3

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২৭ উপলক্ষে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনা।

ঘোষিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষারকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ২ নভেম্বর ২০২৬ তারিখে খুলনা জেলা আইনজীবী সমিতি ভবন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট এ বি এম এ ওমর আলী ও অ্যাডভোকেট মো. কামাল হোসেন। যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট জয়দেব কুমার সরদার, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান সুমন এবং সাহিত্য সম্পাদক পদে অ্যাডভোকেট মো. জুলকার নাঈম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া কার্যকরী কমিটির সদস্য পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সারমিন মারিয়া মুক্তি, অ্যাডভোকেট উজ্জ্বল চন্দ্র দে, অ্যাডভোকেট ইসরাত জাহান তিষা, অ্যাডভোকেট মো. মিলন মাহমুদ, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাবু, অ্যাডভোকেট নাসির উদ্দীন আরমান এবং মো. মোশাররফ হোসেন শেখ।

প্রার্থী তালিকা ঘোষণার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্যানেল উপহার দেওয়া হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্যদের আস্থা, সমর্থন ও ভোটে এ প্যানেল পূর্ণ বিজয় অর্জন করবে।

নেতৃবৃন্দ আরও জানান, আইনজীবীদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তাঁদের প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর (রবিবার) বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।