দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে মৎস্য ব্যবসায়ী উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

53

কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তারের পর কারাগারে নেওয়ার পর যুবদল নেতা ওলিয়ার রহমান উজ্জ্বল (উজ্জ্বল) মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় কেশবপুর উপজেলার ত্রিমোহিনী মোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আয়োজন করেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতি সভাপতি মোঃ আশরাফুজ্জামান, মানববন্ধনে বক্তারা বলেন, যৌথ বাহিনীর অভিযানে বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার রাতে কারাগারে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কারাগারের ভেতরের মেডিকেল সেন্টারে নেওয়া হলে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জেলারের প্রাথমিক ধারণা অনুযায়ী, তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ ছিল। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, উজ্জ্বলের মৃত্যু স্বাভাবিক নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতি ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান। আরও বক্তব্য প্রদান করেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মোঃ আব্দুস সালাম, পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি প্রভাষক মোঃ শাহাজাহান হোসেন। বিএনপি নেতা আব্দুল হালিম অটাল, মনিরুজ্জামান মনো বিশ্বাস, মোঃ একরামুল হোসেন, শহিদুজ্জামান শহিদ, নিহত উজ্জ্বলের মা, বোন,স্ত্রী, সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।