কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে রবিবার (৫অক্টোবর) বেলা ৩ টার কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটেরায়িমে আলোচনা অনুষ্ঠানের করা হয়।
প্রধান অতিথি অধ্যাপক আবুল হাশিম রেজা জেলা সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, যশোর। প্রধান আলোচক: অধ্যাপক মোক্তার আলী প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কেশবপুর।সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেশবপুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল গফুর, এনতেদায়ী সেঃ সভাপতি খবির উদ্দীন, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মোঃ আব্দুল আজিজ, মাদ্রাসা শিক্ষক পরিষদের মাওলানা জিয়াউর রহমান, মাধ্যঃ সভাপতি মোঃ তৈয়েবুর রহমান, কলেজ শাখার মোঃ আবুল কালাম আজাদ, মাওঃ আব্দুস সামাদ প্রমুখ।