দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর দলিল লেখক সমিতির নির্বাচন

92

কেশবপুর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) মোট ৯২ জন ভোটারের উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শফিউদ্দিন এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ হালদার।সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শেখ আমিনুর রহমান।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ হাফিজুর রহমান (১), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শহিদুজ্জামান এবং প্রচার সম্পাদক পদে তৌহিদুজ্জামান নির্বাচিত হয়েছেন।

এ সময় আরও সাতজন সদস্য নির্বাচিত হন।নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।