দৈনিক খুলনা
The news is by your side.

কুয়েট থেকে গণিতে এমফিল অর্জন করলেন শিক্ষক মাহবুবুর রহমান টুলু

92

কেশবপুর যশোর প্রতিনিধি:কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান টুলু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে গণিত বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেছেন।

তার গবেষণার বিষয় ছিল “An Effective Analytic Solution of the Duffing Harmonic and Duffing Type Oscillators Using Iterative Method”। গবেষণাটি তত্ত্বাবধান করেন কুয়েটের গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।

মাহবুবুর রহমান টুলু তার ভবিষ্যৎ পিএইচডি গবেষণা সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।