দৈনিক খুলনা
The news is by your side.

আশাশুনিতে এলাকার সমস্যা চিহ্নিতকরণে মতবিনিময় সভা

41

পাইকগাছা :

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে ইনকোটা সংস্থার সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের ‘ব্রিজ’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

প্রতাপনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি মো. ইসমাইল হোসেন লিংকন, প্রশাসনিক কর্মকর্তা খাইরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হুসাইন, ইউপি সদস্য মোকসেদ হাওলাদার, রায়হানুজ্জামান ও কামরুল ইসলাম সানা এবং কৃষক দল নেতা আব্দুল গফফার।

সভায় আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরা হয়। এসব সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্টদের সমন্বয়ে সমাধানের উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী শারমিন আরা লিনা।

এ সময় লিডার্সের উপজেলা প্রকল্প কর্মকর্তা এস এম আফজাল হোসেন এবং আনুলিয়া এফএফ মো. আবু রায়হান মল্লিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।