দৈনিক খুলনা
The news is by your side.

অবৈধ জ্বালানি তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও পাচার প্রতিরোধে মোংলায় কোস্ট গার্ডের যৌথ মোবাইল কোর্ট

191
মোংলা প্রতিনিধি :অবৈধ জ্বালানি তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও পাচার প্রতিরোধে মোংলায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মাহবুব হোসেন জানান, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে যাতে অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুত করতে না পারে সে লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড । এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড, নৌবাহিনী, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে মোংলায় একটি যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালীন এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে রিজার্ভ ফুয়েল ট্যাক, ফুয়েল মজুদের রেজিস্টার, ফুয়েল খরচে রেজিস্টারসহ ফিলিং স্টেশনের লাইসেন্সের হালনাগাদ তথ্য যথাযথভাবে পর্যালোচনা ও যাচাই করা হয়।
জ্বালানি তেল পাচার, অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট রোধ ও জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরনের মাধ্যমে বাজার স্থিতিশীলতা রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে কোস্ট গার্ড।