দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় ভোট কেন্দ্র পাহারা দিবে যুবদল 

6
মোংলা প্রতিনিধি :মোংলায় ভোট কেন্দ্র পাহারা দিবে যুবদল। কেন্দ্রে যাতে কেউ জাল ভোট প্রদাণ ও প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য এ উদ্যোগ যুবদলের। সুন্দরবন ইউনিয়ন যুবদল নেতা রেজাউল হাওলাদার, রবিউল হাওলাদার ও মিলন হোসেন বলেন, একটি দল ভোটের দিন ভোরে কেন্দ্রে গিয়ে জাল ভোট প্রদাণ ও প্রভাব বিস্তারের পায়তারা চালাচ্ছে। সে দলটি ইতিমধ্যে তাদের দলীয় লোকজনকে নির্বাচনী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার পদে অন্তর্ভুক্ত করেছেন। তাই তারা যাতে কোন প্রকার অন্যায়, অনিয়ম করতে না পারে সেজন্য যুবদল সকল কেন্দ্র পাহারা দিবে। ভোট গণণা শেষ না হওয়া পর্যন্ত যুবদল কেন্দ্র ছাড়বেনা। বুধবার বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাশতলা বাজারে ধানের শীষ প্রতীকের প্রচাণাকালে যুবদল নেতারা এসব কথা বলেন। পরে তারা ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দেন।
বাগেরহাট-০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ভোট কেন্দ্রগুলোতে দলের নেতা-কর্মীরা ভোরেই যাবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। কেউ কোন ধরণের প্রভাব বিস্তার করতে গেলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।