দৈনিক খুলনা
The news is by your side.

হাতে খড়ি শিশু শিক্ষালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

54

সকাল থেকেই কোমলমতি শিশুদের আনন্দমুখর পদচারণায় মুখর ছিল হাতে খড়ি শিশু শিক্ষালয় প্রাঙ্গণ। দুপুর গড়াতেই বিদ্যালয় চত্বর রূপ নেয় শিশু ও অভিভাবকদের মিলনমেলায়। শিশুদের চোখেমুখে ছিল অদম্য উৎসাহ, উদ্দীপনা আর দু’চোখভরা স্বপ্ন।

শনিবার খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া মুজাহিদপাড়া এলাকায় অবস্থিত হাতে খড়ি শিশু শিক্ষালয়ে একসঙ্গে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বার্ষিক বনভোজন এবং বার্ষিক পরীক্ষা–২০২৫ এ কৃতকার্য শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সদস্য আসাফুর রহমান কাজল, সাবেক সেনা কর্মকর্তা মাহমুদুন নবী মামুন, অভিভাবক মুরাদ আহম্মেদ ও ফরহাদ আহম্মেদ।

হাতে খড়ি শিশু শিক্ষালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক মাসুমা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইশরাত জাহান মৌ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

এসময় বিদ্যালয়ের শিক্ষক আসমা উল হুসনা সোহেলী, হোমায়রা, ইশরাত মীম, ঐশি রহমান, সাদিয়া নাসরিন ঐশিসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা শিশুদের উদ্দেশে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পরে ক্রীড়া প্রতিযোগিতা ও পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ পরিবেশনায় দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও আনন্দঘন।