দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ধানের শীষের পক্ষে জনসভা: উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ বিএনপি: আবুল হোসেন আজাদের

12

কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার (৩০ জানুয়ারি)১১ নং হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাবিলপুর স্কুল মাঠে ধানের শীষের সমাবেশে, প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ।

বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন,দেশ আজ এক কঠিন সময় পার করছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র আজ বিপন্ন। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেশবপুরের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে কেশবপুরকে একটি উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সর্বাত্মক চেষ্টা করবো। জনগণের পাশে থেকেই রাজনীতি করতে চাই।

১১নং হাসানপুর   ইউনিয়ন বিএনপির সভাপতি  আলমগীর হোসেনের   সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ শামসুল আলম বুলবুল প্রমুখ।