মোংলা প্রতিনিধি :মোংলায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। তার ব্যক্তিগত পক্ষ থেকে বুধবার বিকেলে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন।
এছাড়া পথের ছিন্নমূল মানুষের মাঝেও শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। তিনি অসহায় নারী-পুরুষের পাশাপাশি কম্বল বিতরণ করবেন বীর মুক্তিযোদ্ধাদের মাঝেও। বৃহস্পতিবার শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরণ করবেন জুলফিকার আলী।
এছাড়া বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বর বিতরণ করবেন এ বিএনপি নেতা। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত শীতার্তদের শীত বস্ত্রের প্রয়োজনীয়তা থাকবে ততক্ষণ পর্যন্ত তার ব্যক্তিগত পক্ষ থেকে এ সহায়তা দেয়া হবে। তিনি দীর্ঘ কয়েক বছর ধরেই ব্যক্তিগত পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আসছেন।
এছাড়া নানা ধরণের সামাজিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে অসংখ্য মানুষকে বিভিন্ন প্রকার সহায়তা প্রদাণ করে আসছেন বিএনপি নেতা জুলফিকার আলী। তিনি আরো বলেন, সমাজে যারা বিত্তবান রয়েছেন তারা শীতার্তদের পাশে দাঁড়ালে অসহায় মানুষের কষ্ট লাঘব হবে।