দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে দাড়িপাল্লার নির্বাচনি কার্যালয় উদ্বোধন

32

মোরেলগঞ্জ প্রতিনিধি :মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাতে আর এম হসপিটালের সামনে কালার্স প্রিন্টারের ২য় তলায় অবস্থিত নির্বাচনি কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনে দাড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। এ সময় উপস্থিত ছিলেন পৌর আমীর মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।

রাত ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, বাগেরহাট-৪ আসনের জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।