দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে মাদকসহ বিভিন্ন ধরনের ভারতীয় পন্য আটক

64

বেনাপোল প্রতিনিধিঃ যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

বুধবার (১০ ডিসেম্বর)বিকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি এবং আমড়াখালীর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে WINCEREX COUGH SYRUP(নেশা জাতীয়), শাড়ী, কম্বল, শাল চাদর এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ১ লাখ ৯১ হাজার টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।