দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে নারী সম্মাননা প্রদান

178

কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টায় কেশবপুর উপজেলা পরিষদ হলরুমে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য নারী ও কন্যার পতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসনও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কেশবপুর।

সভায় বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশের নারী জাগরণের পথিকৃৎ। তার আদর্শ, সংগ্রাম ও দৃষ্টিভঙ্গি আজও নারীর মানবাধিকার, শিক্ষা, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হয়ে আছে। নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন তাঁর বক্তব্যে বলেন নারীর উন্নয়ন ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। অদম্য নারীদের জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প সমাজকে অনুপ্রাণিত করবে। নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। ডিজিটাল যুগে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

কেশবপুর উপজেলা থেকে চারজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়। ক্যাটাগরি ও পুরস্কারপ্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহনাজ আফরোজ,শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ইসমোতারা খাতুন, সফল জননী অনুপ জাটন জয় করে নতুন জীবন শুরু করেছেন যে নারী শাহানারা বেগম,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী সাবিনা ইয়াসমিন,

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর সভাপতি মোঃ জাকির হোসেন, এনপিপির সভাপতি মোঃ সম্রাট হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী দাস এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু একাডেম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু।
মঞ্চে বক্তারা আরও বলেন, অদম্য নারীদের এই সম্মাননা তাদের সাফল্যের স্বীকৃতি যেমন, তেমনি সমাজে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বড় অনুপ্রেরণা। তারা আশা প্রকাশ করেন, নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।