দৈনিক খুলনা
The news is by your side.

তৃতীয় শ্রেনীর ছাত্র রােহানের ওপর অমানুষিক নির্যাতন  

শিক্ষকের বিচার চায় তার পরিবার

56

কেশবপুর (যশাের) প্রতিনিধি:যশােরের কেশবপুরে তুচ্ছ ঘটনায় তৃতীয় শ্রেনীর ছাত্র তাওসীফ রােহানের ওপর অমানুষিক নির্যাতন করেছে বিদ্যালয়ের শিক্ষক চিন্ময় সরকার। তাকে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সােমবার (২২ সেপ্টেম্বর) এব্যাপার তার পরিবারসহ অভিভাবক মহল শিক্ষকের বিচারের দাবী করে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযােগ করেছেন।

অভিযােগ সূত্রে জানা যায়, রােববার (২১ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে উপজেলার দশকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাস চলাকালে তুচ্ছ ঘটনায় সহকারি শিক্ষক চিন্ময় সরকার দশকাউনিয়া গ্রামের মোঃ রনি  শেখের ছেলে তাওসীফ রােহানকে বেদম মারপিট করে।

এতে রােহানের বা পাশের চােয়ালে ও পিঠে গুরুতর জখম হয়। ঘটনাটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীন মােহাম্মাদকে জানানাে হলেও তিনি এব্যাপারে কােন ব্যবস্থা  না নিয়ে আহত রােহানকে ৩ ঘন্টা  তার অফিস কক্ষে বসিয়ে রাখে। এখবর পেয়ে ফুঁসলে উঠে অভিভাবক মহল। পরবর্তিতে বিকাল সাড়ে চারটার পর স্কুল  ছুটি হলে রােহান বাড়িতে ফিরলে তার দাদা নুর আলম সিদ্দিকীসহ এলাকার লােকজন তার চিকিৎসার জন্য তাকে কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রে  নিয়ে যান। এরপর বিকাল ৫টার দিকে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযােগ করতে উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের দপ্তরে যান। এসময় অফিস বন্ধ থাকায় সােমবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট অভিযােগ করা হয়েছে বলে তারা সাংবাদিকদের জানান। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীন মােহাম্মাদ বলেন, তুছ ঘটনায় সহকারি শিক্ষক চিন্ময় সরকার রােহানকে মারপিট করে আহত করে অপরাধ করেছে। এরপর রােহানের মা মরিয়ার খাতুরকে প্রতিষ্ঠানে ডেকে আনার পরে তার কাছে ক্ষমা চেয়েছেন ওই শিক্ষক।

সহকারি শিক্ষক চিন্ময় সরকার বলেন, ক্লাস চলাকালে সে একটি ছেলের সাথে দুষ্টমি করছিলাে তাই তাকে শাসন করা হয়েছে। রােহানের দাদা নুর আলম সিদ্দিকী বলন, আমার পােতা ছেলে রােহানকে বিনা কারণে  মারপিট করেছেন শিক্ষক চিন্ময় সরকার। আমরা এর সঠিক বিচার চায়।

স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা  ডাঃ  আলমগীর হােসেন বলেন, রােহানের  কান, মাথায় এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কান ও মাথার আঘাতটি একটু গুরুতর।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব বলেন, শিশু রােহানের ওপর নির্যাতনের ঘটনাটি গুরুত্বের  সাথে নেয়া হয়েছে। এব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা  গ্রহন করা হবে।