দৈনিক খুলনা
The news is by your side.

অভয়নগরে কলেজে কলেজে নবীনবরণ

111

অভয়নগর প্রতিনিধি:অভয়নগর উপজেলার কলেজে কলেজে ২০২৫- ২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখায় নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে ।

সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজ, পায়রাহাট ইউনাইটেড কলেজ, নওয়াপাড়া মডেল কলেজ, নওয়াপাড়া মহিলা কলেজ, শেখ আব্দুল ওহাব মডেল কলেজ , গাবখালী মাগুরা ইউনাইটেড কলেজ , পল্লী মঙ্গল আদর্শ কলেজ সহ বিভিন্ন কলেজে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে ।

পায়রাহাট ইউনাইটেড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অধ্যক্ষ সেলিম ইকবাল এবং প্রতিষ্ঠানের সভাপতি সহকারী অধ্যাপক নুরজালাল সহ অন্যান্যরা।

মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি শাহাজাহান সিরাজ । বক্তব্য রাখেন অধ্যক্ষ ফয়সাল রশিদ, সরকারি অধ্যাপক খান এ মজলিস সহ অন্যান্যরা, নওয়াপাড়া মডেল কলেজে বক্তব্য রাখেন অধ্যক্ষ মহিদুল ইসলাম, সভাপতি মহোদয় এবং হাইওয়ে থানার ওসি ফজলুল করিম, সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ সহ অন্যান্যরা।

গাবখালি মাগুরা ইউনাইটেড কলেজের প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি শফিকুল ইসলাম। বিভিন্ন কলেজে নবীনবরণ অনুষ্ঠানের পাশাপাশি উদ্বোধনী ক্লাসও অনুষ্ঠিত হয়েছে।