দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে আওয়ামী লীগের লকডাউন ও সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

ফকিরহাট :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বাগেরহাটের ফকিরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ফকিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ফকিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।

এ সময় উপজেলা বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, মুশফিকুজ্জামান রিপন, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল আতিয়ার রহমান, বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান টুটুক, মুলঘর ইউনিয়ন বিএনপি নেতা মুশফিকুর রহমান সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি শেখ ফিরোজ হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি খান শহীদুল ইসলাম, মহিলা দলনেত্রী কলিনা ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈনুদ্দিন মেরুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।