রোববার (২৯ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান তথ্য জানান।
এসআরবি ফোর্সেসের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যা, খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়া খুলনা মহানগরী ও জেলার রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক কারবার নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধে তাদের জড়িত থাকার তথ্য রয়েছে বলে জানানো হয়েছে।
অভিযানে তাদের তল্লাশি করে বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র-গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি ফোর্সেস।