ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া ফয়জুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসায় দুই হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) যোহর নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গণে মুরব্বি ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ পাগড়ি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রেইলী ব্রীজ মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ, ফয়জুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. জাহিদুল ইসলাম, ইমরান বিন লুৎফর, শেখ মহসিন, শেখ আব্দুল বারি, শেখ সিদ্দিকুর রহমান, খান জিবাদুল ইসলাম, সাংবাদিক শেখ আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে হাফেজ মো. ফজলুল করিম ও খান তৌকিউর রহমান জিসানকে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা নবীন হাফেজদের কোরআনের আলোয় আলোকিত হয়ে দ্বীনের খেদমত ও মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।