ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে (২৪) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আনোয়ারুল কলকাতায় খুন হন।
গতকাল বুধবার রাতে ডিএমপির ডিবির ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুমতারিনকে আটক করে।
আনোয়ারুল আজীম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি খুন হন।