দৈনিক খুলনা
The news is by your side.

এপেকের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েই পুতিনের সঙ্গে হাত মেলালেন ট্রাম্প

5

চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

অনুষ্ঠানে যোগ দিতে আসা বিশ্বনেতারা লালগালিচায় মোড়ানো প্রবেশপথ দিয়ে একে একে ভেতরে প্রবেশ করেন। ট্রাম্প পৌঁছালে বাদ্যযন্ত্রের একটি দল ‘আমেরিকা দ্য বিউটিফুল’ গানটি পরিবেশন করে। কিছুক্ষণ দাঁড়িয়ে গানটি উপভোগ করেন তিনি।

এ সময় হালকাভাবে হাততালি দেওয়ার পাশাপাশি মুষ্টিবদ্ধ হাতও উঁচিয়ে ধরেন ট্রাম্প। পরে ছবি তোলার জন্য সরাসরি ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক বিশ্বনেতার নাম মাইকে ঘোষণা করা হয়। এরপর তারা অনুষ্ঠানের আয়োজক চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিইউনের সঙ্গে করমর্দন করেন।

শি জিনপিং একে একে প্রত্যেক নেতাকে স্বাগত জানানোর পর, সবাইকে নিয়ে একটি গ্রুপ ফটোসেশনের আয়োজন করা হয়। এ সময় ট্রাম্পের কাছে এগিয়ে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে দুই নেতা করমর্দন করেন এবং সংক্ষিপ্ত কথাবার্তা বলেন।