দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

2

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপি।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস বলেন, দেশের মানুষ আর কোনো ধরনের নৈরাজ্য, অস্থিতিশীলতা ও সহিংসতা দেখতে চায় না। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সবসময় রাজপথে সোচ্চার থাকবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতার অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ বলেন, মঙ্গলকোট ইউনিয়নের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের গভীর সম্পর্ক রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি যেন দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা সকল অন্যায় ও অপতৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখব।

সমাবেশে বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচি শেষ হয়।

ণ আদালত। একই সঙ্গে বরের পিতাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে ৩ হাজার টাকা।

রোববার (১৫ নভেম্বর) বিকালে তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বরের পিতা উপজেলার নগরঘাটা এলাকার মো. নুরুল ইসলাম (৪৫) এবং কনের পিতা তালা সদরের মহল্লাপাড়া এলাকার শেখ সুমন (৩৬)।

জানা গেছে, মহল্লাপাড়া এলাকায় একটি বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে বর ও তার স্বজনরা পালিয়ে যান। তবে বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বরের পিতাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে জানান, সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।