দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

2

প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আসরের উদ্বোধন করেন।

এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান।

সেখান থেকে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে যান।