সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১ হাজার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
রবিবার (০১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৩ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ শিশু এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫ শিশু।