দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা

52

কয়রা  :

খুলনার কয়রায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় কয়রা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে কয়রা সদরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও জামায়াত নেতা মাকসুদুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।