দৈনিক খুলনা
The news is by your side.

মার্কিন অবরোধ তুললে হরমুজ খোলার প্রস্তাব ইরানের

39

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে তেহরান। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতেও আগ্রহী ইরান। তবে প্রস্তাব দেওয়ার বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম পরে নতুন প্রস্তাব দেওয়ার খবর অস্বীকার করেছে। তাদের প্রতিবেদনে এ দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করা হয়েছে। ফলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ প্রত্যাহারের প্রস্তাব নিয়ে পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়। এ জলপথ ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

তথ্যসূত্র: তাস, আল আরাবিয়া