দৈনিক খুলনা
The news is by your side.

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ জানাতে খুলনায় যুবদলের লিফলেট বিতরণ

8

জ্বালানি তেলের সংকট মোকাবিলায় বর্তমান সরকারের গৃহীত উদ্যোগ এবং জ্বালানি তেল বিতরণ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে খুলনায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগর শাখা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল ইসলাম তুহিন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল। এ ছাড়া মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং জ্বালানি তেল বিতরণ কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে সরকারের এসব পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ কার্যক্রম সম্পর্কে তাঁদের অবহিত করেন।