দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

34

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে মৎস্যবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে মূল্যায়ন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির উদ্যোগে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরঞ্জিত কুমার হালদার, সহকারী শিক্ষক খায়রুল বাসার জুয়েল, প্রশান্ত ব্যাপারী, সবুজ কুমার দাস, প্রভাষ বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শ্বেতাভ কর। দ্বিতীয় হয় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আরিফ মাহমুদ এবং তৃতীয় স্থান অর্জন করে নলধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শায়লা আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। মৎস্যসম্পদের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।