দৈনিক খুলনা
The news is by your side.

গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের প্রস্তুতি সভা

30

খুলনা :

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাস।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শৃঙ্খলার সঙ্গে সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান।

সভায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।