দৈনিক খুলনা
The news is by your side.

“ফকিরহাটে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত”

34
ফকিরহাট (বাগেরহাট) :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, জলবায়ু সহনশীল কৃষি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন, পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং কর্মকর্তা মো. মোদাস্সেক হোসেন, ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান এবং উপজেলা সেক্রেটারি আবুল আলা মাসুম

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোহিদুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, কৃষাণী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তারা জানান, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চাষাবাদে উৎসাহিত করা এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মশিউর রহমান খান বলেন, “দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে কৃষি বিভাগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কৃষকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। আধুনিক ও মানসম্মত কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে।”

তিনি আরও বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই কৃষকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর চা