দৈনিক খুলনা
The news is by your side.

“সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার সভাপতি হলেন হাবিবুল ইসলাম হাবিব”

26

পাটকেলঘাটা :

সাতক্ষীরার ঐতিহ্যবাহী পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে মুহতামিম মুফতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পরিচালনা পরিষদ গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম। আমরা সবাই শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধের সমাজ গড়তে চাই। ধর্মীয় শিক্ষা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের পরিবার সবসময় ইসলামী শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল।”

তিনি আরও বলেন, “পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসা সাতক্ষীরা জেলার একটি ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে আমার সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে, ইনশাআল্লাহ।”

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ৪১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব

নবগঠিত কমিটির মাধ্যমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত আলেম-ওলামা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পরিষদের সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।