দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা

12

খুলনা :
খুলনার পাইকগাছা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫২ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৭৯২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নির্মাণাধীন পৌর ভবনে আয়োজিত উন্মুক্ত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ২৫৩ টাকা। এছাড়া ৬৩ লাখ ৭৭ হাজার ৫৩৮ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।

ওয়াটারএইড বাংলাদেশের প্রতিনিধি সুমন সাহা ও নবলোক পরিষদের প্রকল্প কর্মকর্তা মুক্তা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী লিংকন আলী, মৃণাল কান্তি সানা, উত্তম ঘোষ, শাহিন হোসেন, সাংবাদিক মো. আব্দুল আজিজ, এস. এম. আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, আবুল হাশেম, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, ইমদাদুল হক, নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল এবং মনিটরিং অফিসার মাহবুবুর রহমান।

বাজেট অধিবেশনে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।