দৈনিক খুলনা
The news is by your side.

বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান বিএমইউ উপাচার্যের

32

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ (বিটিএসবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, মানবজীবন রক্ষায় রক্তদানের কোনো বিকল্প নেই। দেশে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়াতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিত করতে এবং স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

বিটিএসবির অর্গানাইজিং সেক্রেটারি ও বিএমইউয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খান আনিসুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মুজিবুর রহমান হাওলাদার, ডা. মোস্তফা কামালসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।