সুস্থ ও আদর্শিক সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ খুলনা সদর থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো: সাইফুল্লাহ মনসুর-কে সভাপতি এবং ক্বারী হাবিবুল্লাহ্ বেলালী-কে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।
সম্প্রতি খুলনা সদর থানা জামায়াতের কার্যালয়ে আয়োজিত বিশিষ্ট শিল্পী ও গুণীজনদের এক সমাবেশে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ খুলনা মহানগরীর সেক্রেটারি, বিশিষ্ট কবি ও সুরকার শাহ মাখদুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক থানা শিক্ষা অফিসার মোঃ মনিরুল ইসলাম এবং বিশিষ্ট সুরকার ও গীতিকার সাবেক সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান, বিশিষ্ট গীতিকার ও সুরকার মহানগরী প্রচার ও সাহিত্য সম্পাদক এস এ মুকুল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে অপসংস্কৃতির ভিড়ে তরুণ সমাজকে রক্ষা করতে ইসলামী ও দেশীয় সংস্কৃতির বিকল্প নেই। শিল্প ও সাহিত্যের মাধ্যমে নৈতিকতা ছড়িয়ে দিতে এই কমিটি খুলনার সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি: মো: শহিদুল্লাহ্ মল্লিক ও মাওলানা মাহদী হাসান কাওসারী, সহ-সেক্রেটারি: হাফেজ আব্দুল্লাহ্ আল মামুন, অর্থ সম্পাদক: মোঃ ইউনুস আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো: ফয়সাল ইসলাম, প্রচার সম্পাদক: মোঃ নুরুল আমীন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুর রহমান।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো: মুজিবুর রহমান, সামিদুল ইসলাম, আল মামুন, রাশেদুজ্জামান রিপন ও মোঃ আল মামুন।
কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেনঃ এস এ মুকুল উপদেষ্টা হিসেবে থাকবেনঃ এস এম হাফিজুর রহমান ও মোঃ আ: সালাম
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ খুলনার সুস্থ ধারার সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।