দৈনিক খুলনা
The news is by your side.

১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

180

আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) ঢাকায় চার দিনের সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত মহাসচিবের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফর করতে যাচ্ছেন।

এতে আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ও রোহিঙ্গা ইস্যুতে বিশেষ দূত ড. খলিলুর রহমান ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।