দৈনিক খুলনা
The news is by your side.

সুরেক্সের প্রীতি ফুলবল ম্যাচ অনুষ্ঠিত

43
শরতের শীতল বাতাস আর প্রকৃতির মনোরম পরিবেশে জেলা শহরের কোলাহল ছেড়ে খুলনা-টার্ফ-২ এলাকায় একটি উজ্জ্বল প্রীতি ফুলবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি-সুরেক্স’র আয়োজনে শহরের বাইপাস সড়কের পাশে টার্ফ মাঠে অনুষ্ঠিত এই খেলায় শরীর-মন উভয়ের প্রশান্তি আর বন্ধুত্বের চমক দেখা গেছে।

দুই দল সমান প্রতিদ্বন্দ্বিতায় ২-২ গোলে ড্র করে ফুটবল প্রেমীদের মাঝে আনন্দের সঞ্চার করে। খেলায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো: নাজমুল হাসান, শেখ রাসেল আহমেদ, মো: জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক আসাফুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক ফরমান আলী নয়নসহ আরও অনেকে।

এছাড়া খেলোয়াড় হিসাবে উপস্থিত ছিলেন কাজী বায়জিদ হোসেন জুয়েল, মো: শরীফুর রহমান, খালিদ মাহমুদ, সাইদুর রহমান, মেহেদী হাসান, মাহমুদা ইসলাম, এজাজ আহমেদ, মেহেবুব মামুন, আমিনুল ইসলাম, রিফাত ইমন, আকাশ আহমেদ, বুলবুল মাসুদ, মিঠু, চৈতি গাঙ্গলী, শোভন, মুর্শিদা ইয়াসমিন রিয়া, তামিম, মুসতাকিম, তনয়া প্রমুখ।

খেলা শেষে সামাজিক সংহতি ও ভবিষ্যৎ আয়োজনের লক্ষ্যে মাহমুদা ইসলামকে আহবায়ক এবং এজাজ আহমেদকে সদস্য সচিব করে একটি রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আমিনুল ইসলাম, রিফাত ইমন, মেহেদী হাসান ও চৈতি গাঙ্গলী।

এ আয়োজনে একমঞ্চে মিলিত হয় সামাজিক বন্ধন, ক্রীড়ার আনন্দ এবং ভবিষ্যতের পরিকল্পনাযা এবং আশপাশের এলাকার যুবসমাজের অকৃত্রিম সান্নিধ্য ও সুস্থ জীবনযাত্রা প্রেরণা। এ ধরনের আয়োজন কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং সম্প্রীতি ও একাত্মতার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠছে।