সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার রাজার বাগান কল্যাণ পরিষদের আয়োজনে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের সেবা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার আবুল হোসেনের বাড়িতে চোখের সেবা প্রদানকারী সংস্থা সাইটসেবার্স এবং খুলনা শিরোমণি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পটি আয়োজন করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন খুলনা শিরোমণি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন সাদিয়া আফরিন, অন্তর্ভুক্তি কর্মকর্তা আলীফুর রেজা, চক্ষু সহকারী আসাদুজ্জামান অনিক, ক্যাম্প সহকারী মো: রানা, রাজার বাগান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সহ সভাপতি আব্দুর রব, সদস্য আবুল হোসেন, খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক রায়হান, নাইমুল ইসলাম এবং খালিদ হোসেন, জেলা দলিত পরিষদের গৌর পদ দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
এই চক্ষু ক্যাম্পে চোখের রোগী ও তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, পরামর্শ এবং ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।
এ ধরনের ক্যাম্পের আয়োজন ভবিষ্যতে আরও বেশি হবে বলে আয়োজকরা জানিয়েছেন, যাতে গ্রামের মানুষদের চোখের চিকিৎসা সেবা সহজলভ্য হয়।