দৈনিক খুলনা
The news is by your side.

সংসদে যাচ্ছেন রাজপথে সন্তান হারানো মা

360

চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ গুলিতে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এবার সংসদে যাচ্ছেন। জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাকে মনোনীত করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১১ দলীয় জোটের ১৩ জনের নাম ঘোষণা করা হয়। মনোনীতদের মধ্যে রয়েছেন সাবেক স্কুলশিক্ষিকা রোকেয়া বেগম।

জাবিরের একটি স্মরণীয় ঘটনা আছে। ২০২৪ সালের ৫ আগস্ট সকালে, বাবার সামনে একটি হেলমেট পরে হাজির হয়ে জাবির বলেছিল, ‘আমি আর্মি অফিসার হব।’ তার বাবা জিজ্ঞেস করেন, ‘কেন?’ জবাবে জাবির জানায়, ‘পুলিশ আমার ভাই-বোনদের গুলি করে মারছে। আমি আর্মি হয়ে পুলিশকে মারব।’ এ ঘটনা তখনকার সংবাদে ব্যাপক আলোচিত হয়েছিল।