দৈনিক খুলনা
The news is by your side.

শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ড

131

রাজধানীর শাহবাগ মোড়ে টিনশেড ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেছেন, শনিবার রাত ১০ টার দিকে ফুলের দোকানে আগুন লাগে।

পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট রাত ১০ টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।